সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

জেনোসাইডের হুমকি দিচ্ছেন, জনগণ এটা ভালোভাবে নেবে না

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর আমীরের এক বক্তব্যকে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। ১৯৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। আপনি জেনোসাইডের হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালোভাবে নেবে না। আপনি তো খুব বিপজ্জনক কথা বলেছেন। এ বিষয় নিয়ে আমি পুরো জাতিকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রে উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এই বিভাগের আরো খবর