সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

চারঘাট বাঘায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি মামুন ও লাভলু’র

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪

রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলায় নির্বাচন তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছে কাজী মাহমুদুল হাসান মামুন এবং লায়েব উদ্দীন লাভলু।
চারঘাট উপজেলা নির্বাচনে ২৪০ ভোটের ব্যবধানে মোটরসাইকেলে প্রতীকে বিজয়ী হয়েছেন কাজী মাহমুদুল হাসান মামুন। তিনি মোটরসাইকেলে প্রতীক নিয়ে ৩২ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফকরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৪১টি। এখানে দুই জনের মধ্যে হাডাহাড্ডি লড়াই হয়েছে। ঘোড়া প্রতীকে ২২ হাজার ২১০ ভোট পেয়েছেন গোলাম কিবরিয়া তৃতীয় হয়েছেন।
চারঘাটে ভোট পড়েছে ৮৯ হাজার ৭৪৬ ভোট। যার মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ২১৪ ভোট। বৈধ ভোট ৮৬ হাজার ৫৩২। ভোট প্রদানের হার ৪৯ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে বাঘায় লায়েব উদ্দীন লাভলু ১০৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকনুজ্জামান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ২৯৯টি ।
ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ২৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোকাদ্দেস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ২৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রিনা খাতুন।
বাঘা উপজেলা নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৬৬ হাজার ২৩২টি ভোট। এরমধ্যে বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৪৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৬২ হাজার ২৮৮ ভোট। ভোটের শতকারা হার ৩৯ দশমিক ৯৮ শতাংশ।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়।


এই বিভাগের আরো খবর