দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।