বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ট্রাম্প আমার উপর অযথা চাপ দিচ্ছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছেন, রাশিয়াকে নয়, যা ন্যায় সঙ্গত নয়।

ডনবাস ইস্যুতে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কোনও গণভোট ইউক্রেনীয়রা মেনে নেবে না। মানসিকভাবে ইউক্রেনীয় মানুষ কখনও এটি ক্ষমা করবে না। না আমাকে, না যুক্তরাষ্ট্রকে। তিনি বলেছেন, ইউক্রেনীয়দের কাছে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নটি সম্পূর্ণ অবোধ্য। এটা আমাদের দেশের অংশ। এই নাগরিকরা, এই পতাকা, এই ভূমি।

সম্প্রতি ট্রাম্প দুবার ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনাকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইউক্রেন ও জেলেনস্কিরই। এছাড়াও সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসতে হবে।

উল্লেখ্য, জেলেনস্কির সাক্ষাৎকারের সময় জেনেভায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছিল।


এই বিভাগের আরো খবর