সরকারি নিয়ম অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২টার পরে আসবেন সচিবালয়ে।
পুরো সচিবালয় এখন কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা। সচিবালয়ে আজ কোনও দর্শনার্থী প্রবেশ করবে না। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতের কাজে ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রী সচিবালয়ের আগমনের সঙ্গে এএসএফ সদস্যরাও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব নেবে বলে জানা গেছে। সচিবালয়ের অভ্যস্তরে কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে সবলেও জানা গেছে।
বুধবার প্রধানমন্ত্রী সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে সাভার যাবেন। তিনি সেখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। মন্ত্রিপরিষদের সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে এ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সরাসরি সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের ৪৯ সদস্য সচিবালয়ে নিজ নিজ দফতরে আসবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিবসহ সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হবে তারেক রহমান সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক।







