সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।

ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্সে ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভকে চাঙ্গা করছে।


এই বিভাগের আরো খবর