মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রবিবার কলকাতার বেহালার বসুন্ধরা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, কিশোরীর পরিবার তরুণকে ধরে ফেলার পর মেয়েটির বাবা ও মামা তরুণ ও তার বন্ধুকে একটি ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়। পরে মেয়েটির বাবা তরুণের বাবাকেও সেখানে ডেকে পাঠান। এরপর তিনজনকে বিবস্ত্র করে পুরো এলাকায় ঘোরানো হয়, যা স্থানীয়দের স্তম্ভিত করে দেয়। স্থানীয়দের প্রশ্নের মুখে নির্যাতিতরা তাদের ওপর চালানো মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানান।

পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত বাবা, মা এবং মামাকে গ্রেফতার করে। সূত্র: ইন্ডিয়া টুডে


এই বিভাগের আরো খবর