রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

‘অপারেশন ডেভিল হান্ট’ রাজশাহীতে শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সারা দেশের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার বিকেল সাড়ে ৩টায় নগরীর সিএন্ডবির মোড় রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত এ অভিযানে অংশগ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করছে।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, যৌথ বাহিনী আরএমপির সদর দপ্তর থেকে বের হয়ে সোনাদিঘীর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারী মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড় টহল দেয়। রাতে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে যানবাহন তল্লাসী এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করার অভিযান চলবে। এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে গেল রাতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর