সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
সোমবার বিকালে জারি করা ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর