গাজী মোজাম্মেল হোসেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে গাজী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ কারণে আজ গাজী মোজাম্মেলকে পুলিশ গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘গাজী মোজাম্মেল হোসেন টুকুর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদনও করা হবে বলেও জানান ওসি।







