রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

আগামীতে রাজশাহী সব খেলার প্রতিনিধিত্ব করবে : মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছিলেন। তাঁর পরে তাঁরই সহধর্মীনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গণকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করেছিলেন। এর পেছনের কারিগর ছিলেন যার নামে এই টুর্নামেন্ট শেষ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদরের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।

তিনি আরো বলেন, রাজশাহীতে আগে মেয়র কাপ, শহীদ প্রেসিডেন্ট জিয়া কাপ অনুষ্ঠিত হতো। এখন সেগুলো আবার শুরু করা হবে। সেইসাথে আরাফাত রহমান কোকোর নামে রাজশাহীতে একটি ক্রিকেট প্র্যাক্টিস গ্রাউন্ড তৈরী করা হবে। সেইসাথে প্রতিটি স্টেডিয়াম সংস্কার ও ফ্লাট লাইট স্থাপন করা হবে। তিনি বলেন, ক্রীড়াঙ্গন এমন একটি জায়গা যেখান থেকে দ্রুত পরিচিতি লাভ করা হয়। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্রুত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছিলো। সেইধারা আবারও ফিরিয়ে আনতে হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে তিনি কোচ, ম্যানেজার, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যাচ অব দ্যা টুর্নামেন্ট, কলাকুশলী, টিম ওনারসহ অন্যাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। সেইসাথে বিজয়ী ও রানার-আপদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন তিনি।

এর আগে খেলায় বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপ, কুমারপাড়া রাইডার্সকে ৩০রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে বাংলাদেশ সড়ক পরিহন গ্রুফ ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে কুমারপাড়া রাইডার্স সব উইকেট হারিয়ে ১৯ ওভার ২বল খেলে ১৬৩রান করে। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ হন শামীম পাটোয়ারী। তিনি একাই করেন ৮৮রান। এদিকে ম্যান অব দ্যা সিরিজ হন সাব্বির হোসেন। সর্বোচ্চ উইকেট শিকারী হলে নেহাদুজ্জামান নেহাদ। বিজয়ী দলকে তিন লক্ষ টাকা এবং রানার-আপ দলকে নগদ দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন রাজশাহী শাখার আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল রাজশাহী মহাগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ইঞ্জিয়ার আখতার হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হিরোক, সড়ক পরিবহন গ্রুপ রাজশাহীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল ও কুমারপাড়া রাইডার্স এর ওনার হাসিবুর রহমান টিংকু।

আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী, টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনা সদস্য হাসিবুল আলম শাওন, সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভন্ন দলের ম্যানেজার ও কোচ এবং খেলোয়ারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১০দিনব্যাপি এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহন করে।


এই বিভাগের আরো খবর