রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৮ মে) দুপুরে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, হত্যাচেষ্টার ওই মামলায় আটক দেখানোর পর ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।বলা দরকার, নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।


এই বিভাগের আরো খবর