রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে জুথি খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়া এলাকার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে জুথি। বিয়ের কয়েক মাস পর জানা যায়, তানভীরের আরেকজন বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাঁধে। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা দায়ের করে।


এই বিভাগের আরো খবর