রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

আনুষ্ঠানিক ভোট যুদ্ধে নামলেন মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু শুক্রবার বাদ জুম্মা শাহ মখদুম রুপোশ (রা:) এর মাজার জিয়ার এবং দরগাহ পাড়া এলাকায় গনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিজানুর রহমান মিনু গণসংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এসময় ধানের শীর্ষের প্রার্থী প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতিক। এই প্রতিক শুধু বিএনপির নয়। এদেশের সকল জনগণের। এজন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে আসছে নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। এর আগে বাদ জুম্মা শাহ মুখদুম জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল,  রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।


এই বিভাগের আরো খবর