রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

আবারও শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। গতকালের তুলনায় আজকের তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। পৌষের দ্বিতীয় সপ্তাহে হালকা কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ৯৯ শতাংশ। এর আগে গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিকে শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসার পাশাপাশি সুস্থ থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এর আগে, চলতি মাসের ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর টানা ৬ দিন শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল ‘হিমালয়কন্যা’ খ্যাত পঞ্চগড় জেলা। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত ১৩ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯ দশমিক ২ ডিগ্রি, ১৫ ডিসেম্বর ৯ দশমিক ৫ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ৯ দশমিক ১ ডিগ্রি এবং ১৮ ডিসেম্বর ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


এই বিভাগের আরো খবর