শ্রম আদালত সূত্রে জানা গেছে, দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বাদী তাজুল, খোকন ও মোরসালিন জানান, ঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হলেও বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার তাগাদা দেওয়ার পরও কোনও সাড়া না পেয়ে প্রাপ্য পাওনা পেতে আদালতের আশ্রয় নেন। তারা বলেন, আদালতে সব কাগজ-পত্র জমা দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস আমরা ন্যায়বিচার পাবো। সঙ্গে আর্থিক প্রাপ্যও বুঝে পাবো।







