বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা এখনো পুরোপুরি ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের পেতাত্মারা বসে আছে। এদের নির্মূল ও আইনের মাধ্যমে বিচার করতে হবে। আওয়ামী পেতাত্মারা এখনো দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলতে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক আরো বলেন, বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। এ অবস্থ থেকে উত্তরণ করা হবে। তিনি আরো বলেন, বর্তমানে দেশে ব্যানার সংস্কৃতি দেখা যাচ্ছে। আওয়ামী লীগের দোসররা ভোলপাল্টে সেখানে সেখানে বিএনপি নেতৃবৃন্দের ছবি দিয়ে ব্যানার টাঙ্গিয়ে দখল করার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সেইসাথে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি’র নানা ধরনের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন রাজশাহী শাখার আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, বগুড়া জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক সৈয়দ এনামুল হক দেওয়ান সজল, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল রাজশাহী মহাগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আবু হেনা মোহাম্মদ শাহীন রেন্টু ও মাহফুজুল হাসনাইন হিকোল, বিশিষ্ট ব্যবসায়ী ও দোগাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট সুলতানুল আলম তারেক, টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনা সদস্য হাসিবুল আলম শাওন, বিএনপি নেতা আবু আহম্মেদ লাল্টু ও যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল।
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুবদল রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী।