মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

আমরা হারিনি, পদত্যাগ কেন করবো: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা হারিনি। আমি পদত্যাগ করবো না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।এ সময় সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে এই নির্বাচনের ‘ভিলেন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ইভিএম লুট করার জন্য সিইসি এই নির্বাচনের ভিলেনে পরিণত হয়েছেন। আপনারা কি আমাকে বলতে পারেন, ভোট দেওয়ার পর ইভিএমে কীভাবে ৮০-৯০ শতাংশ চার্জ থাকে? এটা কীভাবে সম্ভব? নির্বাচনের দুদিন আগে থেকে তারা আমাদের লোকজনকে গ্রেফতার করা শুরু করেছিল। তারা সব জায়গায় অভিযান চালিয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়োগ দেওয়া হয়েছে। তার সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৯ মে নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিন নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


এই বিভাগের আরো খবর