মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডের ক্রিকেটে বিতর্ক! প্রকাশ্যে স্টোকস-ম্যাকালামের ঝামেলা

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

এক সময় তাঁদের ইংল্যান্ড ক্রিকেটের পুনর্জীবনের কাণ্ডারি মনে করা হত। পরের পর হারের জেরে সেই তকমা গিয়েছে আগেই। এ বার প্রকাশ্যে এল বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ঝামেলা। অ্যাশেজ়ে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার নেপথ্যে এই ঝামেলাই দায়ী বলে মনে করা হচ্ছে। তবে এখন সম্পর্ক ঠিকঠাক বলেই শোনা যাচ্ছে। স্টোকস এবং ম্যাকালাম দু’জনেই নিজেদের বদলাতে রাজি হয়েছে।

ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর অনুযায়ী, অ্যাশেজ়ের পর একটি পর্যালোচনার বৈঠক হয়েছিল। সেখানেই উঠে আসে, স্টোকস এবং ম্যাকালামে একে অপরের প্রতি বিরক্ত। এমনকি অ্যাশেজ়ে তাঁরা ঠিক করে নাকি কথাও বলেননি। স্টোকসের দাবি ছিল, বাজ়বল কী ভাবে আটকাতে হবে তা ধরে ফেলে বিপক্ষ দলগুলি। সেই দৃষ্টিভঙ্গি এ বার বদলাতে হবে। ম্যাকালাম অভিযোগ করেছিলেন, স্টোকসের নেতৃত্বে কোনও ধারাবাহিকতা নেই। তিনি কোচের দর্শন মেনে চলতে চান না।


এই বিভাগের আরো খবর