রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ইজতেমা ময়দানে গরম পানিতে ঝলসে আহত ৪

ডেস্ক নিউজ
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্ব ইজতেমা ময়দানে গরম পানিতে ঝলসে আহত হয়েছেন চার মুসল্লি। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় আখেরি মোনাজাত শেষে ময়দান থেকে একসঙ্গে বহু মুসল্লি বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহত মুসল্লিরা হলেন– বগুড়ার সোনাতলা উপজেলার অলিদা বাগান গ্রামের আমজাদ সরকারের ছেলে জুয়েল (২৫), নাটোরের ফজলুর রহমানের ছেলে সোহেল (৩০), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জাবেদ আলীর ছেলে ফজল হক (৩৪), জামালপুরের আব্বাস আলী সরকারের ছেলে মোজাফফর আলী সরকার (৪৪)। তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফরিদ হোসেন জানান, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা তাড়াহুড়া করে ময়দান থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জুয়েলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর