সমাজের চাকা সৎ পথে চলছে না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, শিক্ষকদের অনুরোধ করবো, আপনি মানুষ গড়ার কারিগর— তাই এটাকে সৎভাবে পালন করেন। তাহলে সমাজের চাকা সৎ পথে চলবে। তবে এখন বলতে পারেন, পেটে ক্ষুধা থাকলে কীভাবে এটা করবো। আমি বলবো, এই ক্ষুধা মেটানো জাতির দায়িত্ব। কারণ শিক্ষকদের যদি ন্যায্য দাবি আদায়ে রাজপথে থাকতে হয়— তাহলে এটি জাতির জন্য দুঃখজনক। তাই সমাজে আজ আদর্শ শিক্ষকের বড়ই প্রয়োজন। তাহলে আমরা একটি সুন্দর সমাজ পাবো।তিনি বলেন, আজকের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের ছাত্রদের সামনে, তাদের দাবি আদায়ের জন্য। কারণ শিক্ষকরা যাদের কাছে দাবি আদায়ের জন্য অনুরোধ করছেন, তারাই একদিন এই শিক্ষকদের ছাত্র ছিলেন। তাহলে কেন আজকে শিক্ষকদেরকে তাদের ছাত্রদের সামনে অসহায়ের মতো হাত জড়ো করতে হচ্ছে।
শফিকুর রহমান বলেন, আপনি আজকে যত বড় সচিব, সেনা কর্মকর্তাসহ যেই হন না কেন, একদিন কিন্তু আপনারা এই শিক্ষকদের ছাত্র ছিলেন। তবে আজকে মানুষের মতো মানুষ না হয়ে এই দশার কারণ কী । কারণ একটাই শিক্ষাটা ভালো ছিল না। তাই সামনে এই শিক্ষাটাকে ঠিক করতে হবে।বালাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে ও সংগঠনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন— জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।






