সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে : গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে— সংস্কারের কোনও দরকার নাই নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই।’ বুধবার (১২ মার্চ) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের জন্য এবং দলের জন্য রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
চকবাজার পশ্চিম থানা আমির অ্যাডভোকেট আবুল হোসাইন রাজনের পরিচালনায় ও চকবাজার দক্ষিণ থানা আমির মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন প্রমুখ।


এই বিভাগের আরো খবর