রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে হতেই শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক। এতে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া আর কাওকে রাখা হয়নি।শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। একনেক সভার সারসংক্ষেপ পরবর্তী সময়ে ইমেইল করে পাঠানো হবে।

গত কয়েক দিন ধরে বিএনপি-এনসিপির মধ্যে টানাপোড়েন চলছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরপরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।


এই বিভাগের আরো খবর