রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠন। কর্মসূচিতে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল।শুক্রবার (৯ মে) সকাল ৮টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন তারা। 

তিনি বলেন, ‘আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা এসেছি ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। আমরা অনতিবিলম্বে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ঘরে ফিরতে চাই।’

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এতে এনসিপি, জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র পক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ধীরে ধীরে অবস্থান কর্মসূচিতে উপস্থিতি বাড়তে দেখা গেছে।


এই বিভাগের আরো খবর