সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

এবার রাজশাহী কলেজ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবার আন্দোলনে নেমেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এসময় তারা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ চলাকালে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, সরকারি চাকরিতে কোটা নয়, তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায়। অবিলম্বে তাদের নায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান কোটা সংস্কারের দাবিতে চলমান নিয়মতান্ত্রিক আন্দোলনে ঢাকার কর্মসূচির সাথে রাজপথে থাকার ঘোষণা দেয়।


কর্মসূচি ঘোষণার সময় কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহেল রানা জানান, চলমান আনন্দোলনে আমদের আর ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। দেশ সেরা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আগামীতে কোটা আন্দোলনের সকল কর্মসূচিতে রাজপথে থেকে তা পালন করবে। প্রায় দুই ঘণ্টা রাজপথে থাকার পর দুপুরের দিকে শিক্ষার্থীরা কর্মসূচির সমাপ্ত ঘোষণা করে ক্যাম্পাসে ফিরে যায়।


এই বিভাগের আরো খবর