রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে পুলিশের অপেশাদার আচরণ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

কোনো দলের তল্পিবাহক হয়ে,  কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অন্যায্য ও অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পরামর্শ দেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সকলকে সতর্ক থাকার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ৬৬ জন সারদায় প্রশিক্ষণ শুরু করেছিলেন। তাদের আরো চার মাস আগে সমাপনী কুচকাওয়াজে অংশ নেয়ার কথা ছিলো। তবে নানা জটিলতায় তা আটকে যায়। বিভিন্ন অভিযোগে এই ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারকে অব্যাহতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরো তিনজন রয়েছেন সরকারি সিদ্ধান্তের অপেক্ষায়। ফলে ৫৭ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার রবিবারের সমাপণী কুচকাওয়াজে অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। এ সময় মহা পুলিশ পরিদর্শক বাহারুল আলম,  পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞা সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর