প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’’ হিসেবে ঘোষণা করেছে। ইহা অবিলম্বে কার্যকর হবে।’
প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতায় কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।