সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না : সালাউদ্দিন

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার এবং তার দোসররা অস্থির পরিস্থিতি তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।ববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সেই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে। গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে, তত বেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরি করার সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা।


এই বিভাগের আরো খবর