সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

গাজায় হত্যাকান্ডের প্রতিবাদে রাজশাহী বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

গাজায় ইজরাইলী বাহিনীর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকালের বিক্ষোভ সমাবেশ সফল করতে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। আজ বিকেল নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এর নেতৃত্বে এই লিফলেন বিতরণ অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার,  বজলুল হক মন্টু, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত গাজায় ইজরাইলী বাহিনীর হত্যাযজ্ঞ দেখে বিশ্বের কোন বিবেকবান মানুষ চুপ থাকবে পারে না। বিএনপি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। আগামীকালের বিক্ষোভ সমাবেশ সফল করতে সকলকে অংশ নেয়ার আহবান জানান।


এই বিভাগের আরো খবর