বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

গ্রেফতার অভিষেকের পিএ সুমিত!

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ)-কে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুমিতকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন সিআইডি আধিকারিকেরা। সেখান থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবারই সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। অভিষেক অবশ্য এখন চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন।

সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের বাগ্‌বিতণ্ডার পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। তাঁর পরনে ছিল সাদা ফুল শার্ট, কালো ট্রাউজ়ার্স। সঙ্গে সঙ্গে অভিষেকের আপ্তসহায়ককে ঘিরে ফেলে পুলিশ। তার পর তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল তাঁকে। সিআইডি সূত্রে খবর, শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হবে সুমিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে সিআইডি।


এই বিভাগের আরো খবর