রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ঘুচবে কি ১২ বছরের অপেক্ষা? বিশ্বকাপে ফেরার শেষ সুযোগ ইতালির

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ইতালির ফুটবল ইতিহাসে গত এক দশক ছিল চরম হতাশাজনক। ২০১৪ সালের পর তারা আর কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১৮ সালের বাছাইপর্বে সুইডেনের কাছে হেরে ৬০ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। আর ২০২২ সালের বাছাইপর্বে হেরেছে উত্তর মেসিডোনিয়ার কাছে। তাতেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলা হয়নি ইতালির।

আজকের ম্যাচে জিততে না পারলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার এক লজ্জাজনক রেকর্ডের সামনে দাঁড়াবে ইতালি।

নতুন কোচ জেনারো গাত্তুসোর অধীনে ইতালি দলে এসেছে আমূল পরিবর্তন। গাত্তুসো তার স্বভাবজাত আগ্রাসী এবং লড়াকু মানসিকতা দলের ভেতর ছড়িয়ে দিয়েছেন। গত ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তারা তাদের আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে। আজকের ম্যাচের আগে গাত্তুসো স্পষ্ট জানিয়েছেন, ‘আমি চাই আমাদের মাঠের পারফরম্যান্স সুন্দর না হলেও ফলাফল পক্ষে আসুক।’

পরিসংখ্যান এবং শক্তিতে ইতালি এগিয়ে থাকলেও বসনিয়া খেলবে তাদের ঘরের মাঠে। ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে তারা এখন দারুণ আত্মবিশ্বাসী।


এই বিভাগের আরো খবর