নেইমার অবশ্য সেই ব্যাখ্যা গ্রহণ করেননি। সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে ০-০ গোলের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার পর আনচেলত্তির তথ্য তিনি উড়িয়ে দিয়েছেন। তার মতে, ‘এটা ছিল কেবল মাংসপেশির সমস্যা, কিন্তু তেমন গুরুতর কিছু নয়। নাহলে আজ বা তার আগের দিন বাহিয়ার বিপক্ষে আমি খেলতে নামতাম না।’ বাদ পড়া নিয়ে নেইমার বলেছেন, ‘আমি বাদ পড়লে সেটা কৌশলগত সিদ্ধান্ত, আমার শারীরিক অবস্থার জন্য নয়।’ এ সময় সতীর্থদের সাইডলাইন থেকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২৫। ইকুয়েডরও সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সেলেসাওদের হয়ে আনচেলত্তির শুরুর পথচলা খুব মসৃণ নয়। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে।







