শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন করেছেন। ছাত্রদল, ছাত্রলীগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে উদ্দেশ্য করে এ লালকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে শিক্ষার্থীরা লাল কার্ড দেখান এবং বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
লালকার্ড দেখানোর সময় শিক্ষার্থীরা দাবি করেন, হামলার ঘটনায় ছাত্রদলের যারা জড়িত তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ের আছে সেটি পরিবর্তন করে অধ্যাদেশ জারি করতে হবে। যাতে কেউ আদালতে গিয়েও ছাত্র রাজনীতি করার অধিকার ফিরে না পায়।


এই বিভাগের আরো খবর