রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে একটা নির্বাচন কমিশন রয়েছে। তারা বলছে, ইতিহাসের সবচেয়ে ভালো নাকি নির্বাচন উপহার দেবে। আমরা তাদের অ্যাসিড টেস্ট দেখতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জাতীয় নির্বাচনে দেশ চলবে পাঁচ বছর। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য আপনাদের পূর্ণ সমর্থন করবে।’আজ শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যাঁরা এই সুপারিশ পেশ করেছেন, তাঁরা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তাঁরা যে জায়গায় সমাজকে নিতে চান, সেটা হতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এটি বাতিলের জন্য আহ্বান জানানো হবে।’

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মহানগর জামায়েতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক সাদেক আহমেদ, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, সনাতন ধর্মাবলম্বী নেতা উত্তম ভট্টাচার্যসহ অন্যরা।

সম্মেলন সকাল ৯টায় শুরু হলেও ৭টা থেকে জেলা ও মহানগরের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিলে সার্কিট হাউস মাঠে জড়ো হন। ১১টার কয়েক মিনিট আগে মঞ্চে উঠে হাত নেড়ে নেতা-কর্মীদের অভিবাদন জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। সাড়ে ১৭ বছর পর প্রকাশ্যে এমন বড় পরিসরে সম্মেলনে অংশগ্রহণ করে সবাই ছিলেন উচ্ছ্বসিত।


এই বিভাগের আরো খবর