তিনি বলেন, নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন। তারা যে এটা করবেন সে গ্যারান্টি কোথায় পেলেন? নির্বাচনে জেতার ও ক্ষমতা যাওয়ার গ্যারান্টি তো ফ্যাসিস্ট হাসিনা দিতো। তাদের কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।
ডা. তাহের বলেন, ঐকমত্য কমিশনে আমরা চড়ুইভাতি খেলতে যাইনি। সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাবনা ও সিদ্ধান্ত রাখা হয়েছে, নির্বাচনের আগেই সে সবের আইনি ভিত্তি দিতে হবে। তারপর হবে জাতীয় নির্বাচন। নয়তো নির্বাচন জনগণ মেনে নেবে না।
ড. তাহের বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন, পিআর, সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন। জনগণই এসবের সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, আমরা শান্তি চাই কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের আগে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে।