এ দৃশ্য দেখে চেঁচামেচি করে গিয়ে মঞ্চে উপস্থিত জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কয়েকজনের জন্য ইফতার আনেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সবুর আসুদ। তখন ঘড়ির কাটায় ৬টা ২০ মিনিট। যদিও সামনের সারিতে বসা সাংবাদিক এবং অন্য অতিথিরা তখনও ইফতার পাননি। এরই মধ্যে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি অতিক্রম করে ভেতরে প্রবেশ করলেন জি এম কাদের। একদিকে তিনি যখন কেক কাটছিলেন অন্যদিকে তখন ইফতার না পেয়ে নেতাকর্মীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
আগত এক অতিথি বলেন, এমন পরিস্থিতিতে নেতারা সান্ত্বনা দেওয়ার মতো কোনও কথাও বলেননি। তাই অনেকে ক্ষোভে ইফতার না করেই বের হয়ে যান। এছাড়াও পুরো অনুষ্ঠানটিই ছিল বিশৃঙ্খলায় ভরা। কে আগে বা কে পরে বক্তব্য দেবেন এ নিয়ে ঘোষকের এলোমেলো কর্মকাণ্ডও উপস্থিত অনেকের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।অবশ্য অনুষ্ঠান শেষে এমন অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।








