প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন জাপা কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর আহত হন। গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ-জামান বাংলা ট্রিবিউনকে জানান, এ জন্য প্রশাসন দায়ী। হামলায় নুরের মাথা ফেটে গেছে।
এর আগে সন্ধ্যায় প্রথম দফায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।






