সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

জামায়াতকে শক্তি মনে করে না বিএনপি : মেজর জেনারেল (অব:) শরিফ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন বলেছেন, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। শুধু বাইরের শক্তি না ভেতরের অনেক শক্তি আছে যারা আপনাদের সুন্দর ভবিষৎ নষ্ট করার চেষ্টা করছে। তাদের থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। গোদাগাড়ী মাটিকাটা ডিগ্রী কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষি উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন অনেকের কাছে সহজ মনে হলেও ও আমরা (বিএনপি) যদি একসাথে কাজ করতে না পারি তাহলে অনেক সহজ কাজটি কঠিন হয়ে দাঁড়াবে। ৪৭ বছর পর হয়ে গেছে, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন, আমরা যতই মনে করি না কেন এটা সহজ নির্বাচন। অনেক ক্ষেত্রে এই সহজ কাজটা কঠিন হয়ে দাঁড়াবে।

খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব বলেন, তার আসনে জামাত একটা শক্ত। কিন্তু জাতীয়তাবাদী দল জামায়াতকে কোন শক্তির মনে করে না। কারণ মানুষ জানে জাতীয়তাবাদী দল কি, আমরা আবারও বলছি বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করে না। আমাদের রাষ্ট্র কাঠামো ধর্ম নিরপেক্ষ। আমরা কোন ধর্মকে প্রাধান্য দিবো কোন ধর্মকে ছোট করিনা।
সুষ্ঠু ও অংশগ্রহন মুলক নির্বাচনের জন্য বিএনপি কিছুটা ছাড়া দিতে প্রস্তুত বলেও জানান বিএনপির এই নেতা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শহীদ রাষ্ট্রপতির ১৯ দফা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপির এই প্রভাবশালী নেতা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা এসহানুল হক টুকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা শেষে গোদাগাড়ী মাটিকাটা ডিগ্রী কলেজ মাঠে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

 


এই বিভাগের আরো খবর