রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

‘জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ বিচারে সময় লেগেছিল আড়াই বছর’

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, শেখ হাসিনার বিচারে কোনও প্রকার বিলম্ব হচ্ছে না। আপনারা খেয়াল করলে দেখবেন, শেখ হাসিনার সরকার জামায়াত নেতাদের খুবই প্রশ্নবিদ্ধ একটা বিচার করেছেন এবং ওই বিচারে সময় লেগেছে গড়ে আড়াই বছর।বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে বিএনপি’র এমন আশঙ্কার প্রেক্ষিতে আসিফ নজরুল বলেন, উনারা এসব আশঙ্কার কথা বলেছেন। আমরা বলেছি, এসব আশঙ্কার কোনও কারণ নাই। আমরা সতর্ক আছি, আমরা অত্যন্ত সম্মানজনকভাবে উনাদের মতামত বিবেচনায় নিয়েছি।


এই বিভাগের আরো খবর