সৌজন্য সাক্ষাতের সময় অনুষ্ঠিত সভায় জিআইজেড- এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবেল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’, কিক মেকস দ্য ডিফারেন্স এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাসটেইনেবিলিটি চেয়ার’ স্থাপন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, হেল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশের টেক্সটাইলস শিক্ষা এবং এ খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিক প্রকল্পের অধীনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাসটেইনেবিলিটি চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে টেক্সটাইল বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা দেওয়া হচ্ছে।জিআইজেড প্রতিনিধিদল উচ্চশিক্ষা প্রকল্পগুলো বাস্তবায়নে ইউজিসি’র অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেওয়ার জন্য ইউজিসি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়া, জিআইজেড বাস্তবায়নাধীন তিন প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়।







