রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

টাকা ছাড়া একটি দলিলেও সই করেন না সাব-রেজিস্ট্রার সাদেকুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

দুদক টিম জানিয়েছে, গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দীর্ঘদিন ধরে দলিল সম্পাদন হওয়ার পর চেয়ার-টেবিল পেতে এক কর্মচারী প্রকাশ্যেই টাকা আদায় করে থাকেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলাম টাকা ছাড়া একটি দলিলেও সই করেন না। এজন্য টাকা তুলছেন।তবে দুদকের অভিযানের সময় সাব-রেজিস্ট্রার সাদেকুল কার্যালয়ে ছিলেন না। ছিলেন অফিস সহকারী লাইলুন নাহার। তার কাছ থেকেই নানা তথ্য নেন দুদক কর্মকর্তারা। বুধবার দুপুরে দলিলের সার্টিফায়েড কপি সরবরাহ করতে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ হাতেনাতে পেয়েছে দুদক।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ‌‘দলিল সম্পাদনে অতিরিক্ত ফি আদায়ের সত্যতা পেয়েছি আমরা। এজন্য গত তিন দিনে সম্পাদন করা সব দলিলের কপি চাওয়া হয়েছে। আমরা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সবকিছু বিস্তারিত জানবো। এরপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’


এই বিভাগের আরো খবর