রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ৫ দেশ, কার কী সমীকরণ

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র চলছে। লিগ পর্ব শেষ হতে আর ছয় মাসের কিছু বেশি সময় বাকি। এরই মধ্যে ২০২৭ সালের ফাইনালে জায়গা করে নিতে শীর্ষ দুইয়ে থাকার লড়াই জমে উঠেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া আবারও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এখনও লড়াইয়ে আছে পাঁচটি দেশ।

দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। তাদের সামনে এখনও ১০টি টেস্ট বাকি। এর মধ্যে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি হোম টেস্ট, নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুটি হোম টেস্ট, ডিসেম্বর-জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি হোম টেস্ট এবং ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই চক্রে এখন পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছে যা সব দলের মধ্যে সবচেয়ে কম। টেম্বা বাভুমার দলকে শীর্ষ দুইয়ে থাকতে হলে ছয়টি জয় এবং একটি ড্র যথেষ্ট।

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলে তৃতীয়। তাদের সিরিজ বাকি আছে চারটি, নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে দুটি হোম টেস্ট, ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি অ্যাওয়ে টেস্ট, ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি হোম টেস্ট এবং মার্চে পাকিস্তানের বিপক্ষে দুটি অ্যাওয়ে টেস্ট। প্রথম চক্রের চ্যাম্পিয়ন কিউইদের শীর্ষ দুইয়ে থাকতে হলে ৬টি জয়ের সঙ্গে একটি ড্র করতে হবে।

ফাইনালের আশা বাঁচিয়ে রাখা শেষ দেশটি ভারত। প্রথম দুই চক্রের ফাইনাল খেলা দেশটির বর্তমান অবস্থান পঞ্চম। তাদের পয়েন্ট ৫১.৫২ শতাংশ। বাকি দুটি সিরিজে শুভমান গিলের দল ৭টি টেস্ট খেলবে। এর মধ্যে নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাওয়ে টেস্ট এবং জানুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি হোম টেস্ট রয়েছে। ৬৫ শতাংশ পয়েন্ট নিয়ে লিগপর্ব শেষ করতে হলে তাদের অন্তত পাঁচটি জয় ও একটি ড্র প্রয়োজন। তবে বাকি দলগুলো হারলেও তাদের সুযোগ তৈরি হবে।


এই বিভাগের আরো খবর