রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ট্রাইব্যুনালে সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ জনের হাজিরা আজ

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তাদের অভিযোগের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

 

আদালতের নির্দেশে গত ১৮ নভেম্বর সাবেক সাত মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান ও গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুবালে হাজির করা হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ১৩ জনের বাইরেও নতুন করে আজ আরও তিন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে হাজির করা হবে।


এই বিভাগের আরো খবর