রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ট্রাইব্রেকারে ৩-২ গোলে মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল। আজ বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।  বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সাংসদ শফিকুল হক মিলন, রাজশাহী ৫ সাংসদ নজরুল ইসলাম মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহবুবা হাবিবা সহ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা।
প্রথমবারের মতো রাজশাহী জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা এবং মোহনপুর উপজেলা দল নির্ধারিত সময়ে খেলায় ড্র করে।  নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়াই। ট্রাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে  মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন  হওয়ার গৌরব অর্জন করে। পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
এই টুর্নামেন্টের রাজশাহীর নয়টি উপজেলা এবং রাজশাহী সিটি কর্পোরেশন দল অংশ নেয়। ফাইনাল খেলাটি প্রায় ৩৫ হাজার দর্শক উপভোগ করেন।


এই বিভাগের আরো খবর