সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ডিম দিয়ে সুস্বাদু খাবার, ‘এগ লবাবদার’,

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

কালিয়া, কোর্মা, ভাপা- ডিম দিয়ে হয় হরেক রকম রান্না। অমলেট থেকে পোচ, ভাতের সঙ্গে ডিম থাকলে পাত খালি হয় সহজে। তবে ডিম দিয়ে যদি নতুন কিছু বানাতে চান, একেবারে ভিন্ন স্বাদের খাবার, তা হলে বানিয়ে ফেলুন এগ লবাবদার। পন্থা সহজ।

উপকরণ

৪-৫টি সেদ্ধ হাঁসের ডিম

২টি মাঝারি পেঁয়াজ

১টি মাঝারি টম্যাটো

৭-৮টি কাজুবাদাম

১ টেবিল চামচ চারমগজ

৭-৮টি রসুন কোয়া

৫-৬টি কাঁচালঙ্কা

২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

২ টেবিল চামচ ঘি

১টি তেজপাতা

৩-৪টি গোলমরিচ

১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

স্বাদমতো নুন-চিনি

রান্নার জন্য সাদা তেল

কড়াইয়ে সাদা তেল দিয়ে গোলমরিচ, তেজপাতা ফোড়ন দিন। ডুমো করে কাটা পেঁয়াজ, রসুন হালকা ভেজে নিন। দিয়ে দিন টম্যাটো, বাদাম, চাল মগজ, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প নাড়াচাড়া করে সামান্য জল ঢেলে দিন। মিনিট পাঁচেক সবটা সেদ্ধ হতে দিন। গ্যাস বন্ধ করে সেটি ঠান্ডা হতে দিন। তার পরে মিক্সারে ঘুরিয়ে নিন।

কড়াইয়ে ঘি দিয়ে সেদ্ধ করা মিশ্রণটি ঢেলে দিন। নাড়াচাড়া করুন। তেল ছেড়ে এলে সেদ্ধ ডিমের কুচো মিশিয়ে নিন। তার পরে সেদ্ধ করে ভাজা ডিমগুলো কাইয়ে দিয়ে অল্প জল দিয়ে ফোটান। শেষে উপর থেকে ছড়িয়ে দিন ফ্রেশ ক্রিম এবং গ্রেট করা ডিম। তা হলেই তৈরি ‘এগ লবাবদার’। পোলাও, নান, রুমালি রুটির সঙ্গে এই রেসপিটি খেতে খুব ভাল লাগবে।


এই বিভাগের আরো খবর