মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, প্রবীর কুমার নামে ওই ডিলার ইউনিয়নের কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু করেছিলেন। মাত্র ১৭১টি স্লিপ দেওয়ার পর অপেক্ষমাণ কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় গোডাউন ভাঙচুর ও মজুত করা সার লুটপাট করা হয়। গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও অন্যান্য সার মিলিয়ে ৬১১ বস্তা লুট করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরো খবর