রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

তালহা মনে করেন, ভারত-পাকিস্তানকে হারানো সম্ভব

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে বাংলাদেশ দল সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পাবে। ওই ম্যাচ খেলেই নিজেদের শেষ প্রস্তুতি সারবে নাজমুল হোসেন শান্তরা। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে বৃহস্পতিবার। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজ দল। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ তালহা জুবায়ের মনে করেন, উদ্বোধনী ম্যাচে ভারতকে হারানো সম্ভব।

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে কথার লড়াই। শক্তির বিচারে ভারত অনেকখানি এগিয়ে থাকলেও বাংলাদেশও পিছিয়ে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের মধ্যে ওয়ানডে ম্যাচের হিসাবে সবচেয়ে অভিজ্ঞ ভারত। টুর্নামেন্টের দলে থাকা ভারতের ১৫ ক্রিকেটারের ম্যাচ গড় ৯২.৬। বাংলাদেশ দলের ম্যাচ খেলার গড় ৬৭.৬৭। টুর্নামেন্টের আট দলের মধ্যে বাংলাদেশের অবস্থান দুই নম্বরে। ফলে দুই দলের এই লড়াইয়ে জয়ী হবে বাংলাদেশ-এমনটাই মনে করেন সাবেক পেসার তালহা জুবায়ের।

যে কোন ম্যাচেই নিচের দিকের ব্যাটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে টেলঅ্যান্ডারের একটি চার কিংবা ছক্কা ম্যাচের মোমেন্টাম বদলে দিতে পারে। নিচের দিকের ব্যাটারদের নিয়ে তালহার পরামর্শ, ‘বিপিএলে যেমন চিটাগং কিংসের বিপক্ষে আমাদের দলে কিছু সমস্যা ছিল, মনে হয় তখন খেলোয়াড়দের মধ্যে একটু ভুল ধারণা তৈরি হয়েছিল—ম্যাচ শেষ হওয়ার আগেই যেন তারা ভাবছিল, জয় নিশ্চিত। তবে পেশাদার ক্রিকেটে এটা হতে দেওয়া যাবে না।’

আগামী মাসের শুরুতে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবার প্রাইম ব্যাংকের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তালহা। নিজের দল নিয়ে তিনি বলেছেন, ‘আমরা বেশ শক্তিশালী দল গঠন করতে পেরেছি। দল বেশ তরুণ। নাঈম শেখ, জাকির, দিপু, হাসান মাহমুদ, আরাফাত সানি, অপু, খালেদ, শামীম পাটোয়ারি, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, রিশাদ—এদের নিয়ে আমাদের দল ভালো হয়েছে।’

রোজা ও গরমে ম্যাচ খেলার চ্যালেঞ্জ নিয়ে তালহা বলেছেন, ‘রোজার সময় এবং গরমে খেলা কঠিন, তবে শাইনপুকুরের সময় যেভাবে খেলেছি, তাতে কোনও অভিযোগ হয়নি। এবারেও আশা করছি, খেলোয়াড়রা কোনও অভিযোগ ছাড়াই খেলে যাবে এবং চোটমুক্ত এক সফল মৌসুম কাটাবে।’


এই বিভাগের আরো খবর