ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে স্কাই নিউজ জানিয়েছে, আটক হওয়া সংসদ সদস্যরা হলেন লেবার পার্টির এমপি ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ ইসরায়েল কর্তৃপক্ষ সন্দেহ করছে যে, নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত ও ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
ইয়াং-এর নির্বাচনি এলাকা হলো- ইয়ারলি ও উডলি। আর মোহাম্মদ হচ্ছেন শেফিল্ড সেন্ট্রালের এমপি। স্কাই নিউজ জানায়, শনিবার লুটন থেকে ইসরায়েলে গিয়েছিলেন তারা।
ডেভিড ল্যামি বলেন, আমি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এমন ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা রাতেই ওই দুই এমপির সঙ্গে যোগাযোগ করেছি ও তাদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে গাজায় যুদ্ধবিরতি এবং রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্ত করা ও সংঘাতের অবসানে আলোচনায় ফেরা।






