রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃঢ় কষ্ঠে বলতে চাই নির্বাচন ফেব্রুয়ারীর প্রথমার্ধে হবে : রাজশাহীতে আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আপনাদের দৃঢ় কষ্ঠে বলতে চাই নির্বাচন না হওয়া নিয়ে কোন আশঙ্কা নেই। আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা বিলম্বিত করার ইস্যু আছে বলে আমি মনে করি না। আমরা মনে করি এবং বিশ্বাস করি অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারীতে না হলে কি হবে, এরকম চিন্তা আমরা মাথায় রাখছি না। রোববার সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দল গুলো একে অপর কে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। কিছু কিছু কথা জেনুইনলি বলেন। সব কিছু শুনে মনে হয় যে নির্বাচন নিয়ে অশ্চিয়তা বা আংশকা রয়েছে। কিন্তু নির্বাচন নির্ধারিত সময়েই হবে। তিনি আরো বলেন, ১৬ থেকে ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। অনেক মানুষ আছে ৩২/৩৩ বছরে জীজনে এক বারও ভোট দেয়ার সুযোগ পায়নি। শুধু তাই নয়, প্রায় ৫ কোটি মানুষ কখনই ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। আমি যেখানেই যায় পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসহ উদ্দিপনা দেখতে পায় ।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যে যাই বলুক সবাই নির্বাচন চায়। আমরা সরকারের পক্ষ থেকে উনাদের মনে (রাজনীতিবীদদের) আস্থা এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করনীয় তা সবই করবো।
এসময় তিনি আরো বলেন, জামিন দেয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে পুলিশ কি রিপোর্ট দিচ্ছে। আইনজীবীদের ভূমিকাও থাকে। আমরা মনে করি জামিন যোগ্য অপরাধ হলে জামিন পেতে পারে। কিন্তু জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোন সংগঠনে তৎপরতা চালাতে পারে, এমন আসামীদের বেশী জামিন হলে আমরা তো আশংকিত থাকি।
তিনি বলেন, লিগ্যাল এইডের ক্ষেত্রে আইনগত সহায়তা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ টি জেলায় পাইলট প্রকল্প নেয়া হয়েছিল। রাজশাহীতেও দ্রুত শুরু হবে।

 


এই বিভাগের আরো খবর