দেশকে নিয়ে এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত পার্শবর্তী দেশ : মিলন
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Share
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দেশকে নিয়ে এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত পার্শবর্তী দেশ।
আর এর নেপথ্যে রয়েছে পতিত পলাতক খুনি হাসিনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃর্ক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন , শেখ হাসিনা ছিলো একজন ক্ষমতালোভী সব থেকে ঘৃন্য প্রধানমন্ত্রী। তাঁর মত স্বৈরাচার আর পৃথিবীতে নাই । তিনি বার বার জাতীয় নির্বাচনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছেন। শেষ মুহুর্তেও নিজের ক্ষমতা টিকিযে রাখতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধীক ছাত্র-জনতাকে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার ছাত্র-জনতাকে। শেখ হাসিনা তার আজ্ঞাবহ আইন শৃংখলাবাহিনীর সদস্য এবং তার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগকে দিয়ে এই নি:শংস হত্যাকান্ড করিয়েছে। এই হত্যাকান্ডের জন্য শেখ হাসিনা সহ সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এছাড়াও দেশী এবং বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার বিকেলে কাঁটাখালীর ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ চত্তরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন ৬ নং হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান। সভা শেষে জনগণের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে মোনাজাত করে আলোচনা সভা শেষ হয়।